ঢাকাFriday , 2 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে ডায়রিয়ায় শিশু মৃত্যুহার এক তৃতীয়াংশ কমেছে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১০ বছরে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার এক তৃতীয়াংশ কমেছে। চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যাঞ্চেট এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, নিরাপদ পানির সংস্থান ও পায়খানা ব্যবহারের হার বৃদ্ধিই মৃত্যু হার কমানোর প্রধান কারণ। এছাড়া ডায়রিয়া প্রতিরোধে নতুন আবিস্কৃত টিকাও এ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে।
বিশ্বে শিশু মৃত্যুর চতুর্থ কারণ এখনো ডায়রিয়া। প্রতিবছর প্রায় পাঁচ লাখ শিশু পাঁচ বছর পূর্ণ করার আগেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। তবে এ সংখ্যাটি বাস্তবের চাইতেও কম। কারণ ডায়রিয়ায় অধিকাংশ শিশু মৃত্যু ঘটে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে। যোগাযোগ সমস্যার কারণে ওই অঞ্চলে শিশু মৃত্যুর সঠিক সংখ্যা পাওয়া যায় না।
গ্লোবাল বার্ডেন অব ডিজেস স্টাডি থেকে নেওয়া তথ্য বিশ্লেষণ করে মার্কিন গবেষকরা দেখিয়েছেন, ডায়রিয়ায় প্রায় এক তৃতীয়াংশ (৪২%) শিশু মৃত্যুর ঘটনা ঘটে নাইজেরিয়া ও ভারতে। রোটা ভাইরাস আর কলেরার মতো ডায়রিয়া জাতীয় রোগ ছড়ায় মূলত: দূষিত পানির মাধ্যমে। এই রোগগুলো নিরাময় ও প্রতিরোধযোগ্য।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের শিক্ষক ড. আলী মোকদাদ বলেন, ‘ ডায়রিয়া সংক্রান্ত রোগে নির্বিচারে শিশুরা আক্রান্ত হয়। মৃত্যুহার কিছুটা কমে এলেও এই রোগগুলোর ব্যাপক প্রতিক্রিয়া উপেক্ষা করা যাবে না।