ঢাকাFriday , 2 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সবজির দাম ৪ থেকে ৫ বেড়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে কয়েকটি ছাড়া বেশির ভাগ সবজির দাম ৪ থেকে ৫ বেড়েছে। শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র পাওয়া গেছে।
প্রতি কেজি বেগুণ ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা, শসা প্রতি কেজি ৫ টাকা বেড়ে ৪৫ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
করলা কেজি প্রতি ৪৫ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, ঝিঙা ৪৫ টাকা, পটল ৪৫, পেঁপে ৬০ টাকা, মূলা ৪০, কচুর লতি ৫৫ টাকা, টমেটো ৫৫ টাকা, কাঁচামরিচ ৪৫ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৪৫ থেকে ৬০ টাকা, গাজর ৫০, কাঁকরোল ৫০ টাকা, পুঁইশাক প্রতি আটি ২০ টাকা, লালশাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়।
জিগাতলা বাজারের ব্যবসায়ী হারুন হোসেন জানান, বাজেটের প্রভাব কাঁচাবাজারে পড়েনি। সাধারণত কাঁচামালের দাম বাজেটের পর খুব একটা বাড়ে না। তাই এই দাম বৃদ্ধি স্বাভাবিক।
বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৫ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা, দেশি মুরগি ৩০০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৪০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।