ঢাকাThursday , 1 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিলিপাইনে বিমান বাহিনীর হামলায় ১০ সেনা নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে দক্ষিণাঞ্চলীয় একটি শহর মুক্ত করতে অভিযানের সময় বিমান বাহিনীর হামলায় সেনাবাহিনীর ১০ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেঞ্জানা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, বুধবার বিমান বাহিনীর দুটি এসএফ-২৬০ বিমান বিদ্রোহীদের দখলে থাকা মারাউয়ি শহরের কেন্দ্রস্থলে বোমাবর্ষণ করে। এতে বিদ্রোহীদের বদলে সরকারি বাহিনীর ১০ সেনা নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো আট সেনা।
বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে বুধবার প্রথমবারের মতো এসএফ-২৬০ বিমান ব্যবহার করেছে সরকার। এর আগে গত এক সপ্তাহ ধরে শহর থেকে বিদ্রোহীদের হটাতে স্থল অভিযান ও হেলিকপ্টার থেকে রকেট হামলা চালাচ্ছিল সেনাবাহিনী।
লোরেঞ্জানা বলেন, ‘নিজেদের সেনাদের হামলা চালানো খুবই দুঃখজনক। কোথাও কোনো একটা ভুল হয়েছে, হয়তো ভূমি থেকে কেউ নির্দেশনা দিচ্ছিল অথবা পাইলটের কারণেই।’
২৩ মে বিদ্রোহীরা মারাউয়ি শহর দখল করে । গত নয় দিন ধরে চলা লড়াইয়ে ১৯ বেসামরিক ব্যক্তি, ৩৮ সেনা ও ১২০ বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে।