ঢাকাThursday , 1 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভেনেজুয়েলায় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আবারও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বুধবার প্রায় এক লাখ বিক্ষোভকারী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ বেধে যায়।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ, কারাবন্দী রাজনীতিবিদদের মুক্তি ও জাতীয় নির্বাচনের দাবিতে গত দুই মাস ধরে বিক্ষোভ করে যাচ্ছে বিরোধীরা। বিক্ষোভে এ পর্যন্ত ৬০ জন নিহত হয়েছে।
বুধবার বিক্ষোভকারীরা রাজধানী কারাকাসের প্রধান সড়ক ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আটকে দেয়। তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। জবাবে মুখোশপরা যুবকরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ও ককটেল ছুড়ে মারে।
ব্রিয়ান সুয়ারেজ নামে আইনের এক ছাত্র বলেন, ‘এটা সবসময় একই রকম। আমরা শান্তিপূর্ণভাবে শুরু করি আর ওরা হামলা চালায়। আমাদেরকে এর জবাব দিতে হবে; আমরাওতো মানুষ।’
এদিকে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে ও বিরোধীদের দমন বন্ধে মাদুরো সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। ৩৪টি দেশের সংগঠন অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস বুধবার ওয়াশিংটনে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে।