ঢাকাThursday , 1 June 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট অনুমোদন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের বাজেট এটি। একইসঙ্গে সম্পূরক অর্থবিল ২০১৭ এর অনুমোদনও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
দেশের ৪৬তম, আওয়ামী লীগ সরকারের ১৭তম বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হবে আজ। দুপুর দেড়টায় জাতীয় সংসদে এ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটি অর্থমন্ত্রী হিসেবে তার ১১তম এবং বর্তমান সরকারের মেয়াদকালে টানা নবম বাজেট।