ঢাকাWednesday , 31 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোরায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে) গোলাম মোস্তাফা বলেছেন, ‍ঘূর্ণিঝড় ‘মোরা’য় নিহতদের পরিবারে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোরায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজনের বাড়ি রাঙ্গামাটি ও চারজনের বাড়ি কক্সবাজার। নিহতদের পরিবারে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া ঝড়ে ৬১ জন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, মোরার কারণে ১৬ জেলার ৩১ উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা ১০৬টি। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫৪ হাজার ৪৮৯টি। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ২৪৫ জন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা ১৯ হাজার ৯২৯টি, আংশিক ৩৯ হাজার ৫৯৯টি। আশ্রয় কেন্দ্র ছিল ১১ হাজার ৮২০টি। এ সব কেন্দ্রে আশ্রিত লোকের সংখ্যা ছিল ৪ লাখ ৭৫ হাজার ৬৬৯ জন। এ ছাড়া এক হাজার ৫৯২ একর পান বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।