ঢাকাWednesday , 31 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পার্লামেন্টের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারেন থেরেসা মে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে পার্লামেন্টের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। অর্থাৎ কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। বেসরকারি জরিপ প্রতিষ্ঠান ইউগভ এমনটাই পূর্বাভাস দিয়েছে।
গত সপ্তাহে পরিচালিত পৃথক জরিপে দেখা গিয়েছিল, আগাম নির্বাচনে বেশ বড় জয় পেতে যাচ্ছেন থেরেসা মে। তবে সোমবার টেলিভিশনে প্রশ্নোত্তর পর্বে সাত বছর ধরে নানা কল্যাণ সেবা বাতিল, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট কর্তন এবং অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার প্রশ্নে দর্শকদের জবাব দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছেন থেরেসা মে। তবে বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন সমাজকে বদলে দেওয়ার বিকল্প প্রস্তাবে দর্শকদের মনজয় করতে সক্ষম হয়েছেন।
৫০ হাজার লোকের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে তৈরি জরিপ প্রতিবেদনে ইউগভ জানিয়েছে, ২০১৫ সালের নির্বাচনে পূর্বসূরি ডেভিড ক্যামেরন পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ৩৩১টিতে জিতেছিলেন। তবে এবার থেরেসা মে ২০টি আসন খোয়াতে পারেন। অপরদিকে লেবার পার্টি গতবারের চেয়ে এগিয়ে ২৫৭টিতে জয় পেতে পারে। গতবারের নির্বাচনে লেবার পার্টি ২৩২টি আসনে জিতেছিল। ছোট দলের মধ্যে স্কটিশ ন্যাশনাল পার্টি ও নর্দান আইরিশ পার্টি ৮৩ আসনে জয় পেতে পারে।
ইউগভের এই মডেল সত্যি হলে, সরকার গঠনে বেগ পেতে হবে কনজারভেটিভ পার্টিকে। কারণ সরকার গঠন করতে হলে ৩২৬টি আসনে জয় পেতে হবে।