ঢাকাWednesday , 31 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার একটি বিমান ঘাঁটি থেকে এ পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা এমডিএ।
সংস্থাটি জানিয়েছে, এই পরীক্ষায় ছিল দুটি পৃথক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ। একটি কৃত্রিম আক্রমণ হিসেবে এই আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপ থেকে নিক্ষেপ করা হয়। দ্বিতীয় আরেকটি ক্ষেপনাস্ত্র ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে নিক্ষেপ করা হয়।দ্বিতীয় ক্ষেপনাস্ত্র সমুদ্রের উপর প্রথম ক্ষেপনাস্ত্রকে বাধা দেয় ও ধ্বংস করে।
পেন্টাগন জানিয়েছে, দীর্ঘদিন ধরে এ ধরণের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষার পরিকল্পনা করা হচ্ছিল। তবে সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে অব্যাহত উত্তেজনার মুখে এটি দ্রুত করা হয়েছে।
ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা দপ্তরের ভাইস অ্যাডমিরাল জিম সিরিং এ পরীক্ষাকে ‘জটিল মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছেন।
তিনি বলেছেন, ‘এই ব্যবস্থা আমাদের দেশের প্রতিরক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে এটাই দেখা গেছে যে, আমরা সত্যিকারের হুমকি সামাল দিতে ভালোভাবেই সমর্থ্য।’