ঢাকাWednesday , 31 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নূরানী ডাইংয়ের লেনদেন শুরু ১ জুন

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করেছে বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। আগামীকাল ১ জুন বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করতে যাওয়া নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি ট্রেডিং কোড হবে “NURANI”। আর কোম্পানি কোড হবে ১৭৪৭৫। এর আগে কোম্পানিটির আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া সিডিবিএলের মাধ্যমে ২৫ মে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।
জানা যায়, আইপিওতে বিনিয়োগকারীরা ২৮ গুণ বেশি আবেদন জমা পড়ে। আইপিও’র মাধ্যমে ৪ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে মোট ৪৩ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে বস্ত্র খাতের কোম্পানিটি। এর বিপরীতে বিনিয়োগকারীরা সর্বমোট ১ হাজার ২০৯ কোটি টাকার শেয়ার পেতে আবেদন করেছেন। এ অবস্থায় নিয়ম অনুযায়ী লটারি করে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ করা হয়।
আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করবে। বাজারে ৪ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৪৩ কোটি টাকা উত্তোলন করবে। আইপিও’র টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ঋণ পরিশোধ করবে।
৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪.৩৭ টাকা। গত পাঁচ বছরে কোম্পানিটির গড় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৯ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম অ্যাডভাইজরি সার্ভিসেস।