ঢাকাMonday , 29 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএইএ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

Link Copied!

নিউজ ডেস্ক : অস্ট্রিয়ায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে বিমানের একটি বিশেষ ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
দুই দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী আগামীকাল ৩০ মে ‘আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান’ শীর্ষক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরকালে প্রধানমন্ত্রী অস্ট্রিয়ান ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান কের্ন এবং অস্ট্রিয়ান ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যানডার বিলেনের সঙ্গে বৈঠক করবেন। আইএইএ মহাপরিচালক ইয়োকিয়া আমানোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ৩১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।