ঢাকাMonday , 29 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চেলসির বর্ষসেরা ইডেন হাজার্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব চেলসির ২০১৬-১৭ মৌসুমের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ইডেন হাজার্ড। সমর্থকদের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বেলজিয়ামের এ ফুটবলার। ৩৬ ম্যাচে ১৬ গোল করেছেন হাজার্ড। বর্ষসেরা গোলের খেতাবও জিতেছেন হাজার্ড। তবে খেলোয়াড়দের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফ্রান্সের তারকা কান্তে। রোববার ক্লাব অ্যাওয়ার্ড ডিনারে ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বর্ষসেরা পুরস্কার ও সেরা গোলের পুরস্কার বাদে পিডাব্লিউএ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন হাজার্ড। এছাড়া এক মাস আগে মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেন হাজার্ড। সব মিলিয়ে চেলসিকে শিরোপার স্বাদ দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সাফল্যেও হাজার্ড সবার থেকে এগিয়ে।
টানা দ্বিতীয়বারের মতো হাজার্ড সেরা গোলের পুরস্কার জিতেছেন। এবার টটেনহাম হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচের শেষ মুহুর্তে হাজার্ডের করা সমতাসূচক গোলটির জন্য সেরা গোলের পুরস্কার পেয়েছেন। হাজার্ডের হাতে এ পুরস্কার তুলে দিয়েছেন মিড ফিল্ডার মাইকেল বালাক। বর্ষসেরা ফুটবলারের ট্রফি তুলে দেন টেরি।