ঢাকাMonday , 29 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেল জীবনের অভিজ্ঞতা জানালেন সালমান

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান। সিনেমার পাশাপাশি নানা কারণে খবরে আসেন তিনি। ব্যক্তিগত জীবনে একাধিক মামলায় জড়িয়েছে তার নাম। এ নিয়ে জেলেও যেতে হয়েছে সালমানকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এ অভিনেতার টিউবলাইট সিনেমার ট্রেইলার। এরই মধ্যে ভক্তদের মধ্যে ভালো সাড়া ফেলেছে এটি। ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে এসে জেল জীবনের একটি ঘটনা জানান সালমান।
সালমান খান বলেন, “টিউবলাইট সিনেমাটির ডাবিংয়ের সময় একজন পরিণত মানুষ হয়েও আমি কেঁদেছিলাম। এটি খুবই খারাপ ব্যাপার। আর পাঠান পরিবারের সদস্য হওয়ায় এটি আরো খারাপ। আমি যখন জেলে ছিলাম একদিন আমার বাবা-মা ও এক চাচা আমাকে দেখতে এসেছিল। আমার অবস্থা দেখে আমার সেই চাচা কাঁদতে শুরু করেন। তখন আমার বাবা তাকে বলেছিলেন, ‘তুমি কেমন পাঠান যে কাঁদছ।”
১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে টিউবলাইট সিনেমাটির গল্প তৈরি। এটি পরিচালনা করেছেন কবির খান। সালমান খান ছাড়াও টিউবলাইট সিনেমায় অভিনয় করেছেন সোহেল খান, চীনা অভিনেত্রী ঝু ঝু ও শিশুশিল্পী মার্টিন রে তাঙ্গু। এ সিনেমায় অতিথি চরিত্রে রয়েছেন শাহরুখ খান। ঈদুল ফিতর উপলক্ষে ২৩ জুন মুক্তি পাবে সিনেমাটি।