ঢাকাMonday , 29 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়াছুড়ি চাই না

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ২০১৪ সালে ‘কিল দিল’ সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে। এরপর দীর্ঘ দিন পর্দায় দেখা যায়নি তাকে। সর্বশেষ ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমায় দেখা গেছে তাকে। প্রেমের সম্পর্কের গুজব নিয়ে মাঝে মাঝে খবরের শিরোনাম হয়ে থাকেন পরিনীতি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
এ সময় তাকে প্রশ্ন করা হয় আপনাকে জড়িয়ে মিডিয়াতে নানা সময় নানা রটনা শোনা যায়, এসব বিষয় কী আপনার ওপর কোনো প্রভাব ফেলে?
জবাবে পরিণীতি বলেন, ‘অনেক সময় কিছু কিছু বিষয় মাত্রা ছাড়িয়ে যায়। যেমন- মাস দুয়েক আগে আমি আর আমার বন্ধু সঞ্জনা একসঙ্গে দুবাইয়ে বেড়াতে গিয়েছিলাম। ফিরে আসার পর একটা ট্যাবলয়েড খবর প্রকাশ করল আমাদের মধ্যে নাকি গভীর সম্পর্ক রয়েছে। বুঝুন অবস্থা!‌’
তিনি আরো বলেন, ‘‘ওই প্রতিবেদনে লেখা হয়েছিল- আমরা কি শুধুই দুজন দুজনের বন্ধু নাকি তারও বেশি কিছু?‌ এই ধরনের ‘‌আজগুবি’‌ ব্যাপারগুলোর সঙ্গে এখন অনেক বেশি মানিয়ে নিতে পারি। আগে সত্যিই অসহ্য লাগত!‌ ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়াছুড়ি হোক তা একেবারেই চাই না। এখন আর এই খবরগুলোকে বিশেষ গুরুত্বই দিই না।’’