ঢাকাSunday , 28 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের টিউবলাইট সিনেমার ট্রেইলার প্রকাশ

Link Copied!

বিনোদন ডেস্ক : টিজার ও গানের পর এবার প্রকাশিত হলো সালমান খান অভিনীত চলতি বছরের আরেকটি বহুল প্রতীক্ষিত টিউবলাইট সিনেমার ট্রেইলার। ২৬ মে রাতে সালমান খান ফিল্মসের ইউটিউব চ্যানেলে ট্রেইলারটি প্রকাশিত হয়।
এর আগে সিনেমাটির টিজার ও ‘দ্য রেডিও সং’ শিরোনামে এর প্রথম গান দর্শকের প্রশংসা পেয়েছিল। যদিও ট্রেইলারে নতুন করে বিশেষ কিছু দেখানো হয়নি। ট্রেইলারে দেখা যায়- সালমান ও সোহেল খান দুই ভাই। ইন্দো-চীন যুদ্ধে অংশ নেয় সোহেল খান। তারপর নিখোঁজ হয়। এরপর ভাইকে খোঁজার জন্য মনস্থির করে সালমান। এতে সহজ সরল এক ব্যক্তির ভূমিকায় দেখা গেছে সালমানকে। যাকে সবাই ‘টিউবলাইট’ বলে সম্বোধন করে।
ট্রেইলারের পুরোটাই সালমানময়। এক ঝলক দেখা গেছে চীনা অভিনেত্রী ঝুঝু ও শাহরুখ খানকে। এছাড়া প্রয়াত বলিউড অভিনেতা ওম পুরিকেও দেখা গেছে ট্রেইলারে।
১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে টিউবলাইট সিনেমাটির গল্প তৈরি। এটি পরিচালনা করেছেন কবির খান। সালমান, সোহেল খান ছাড়াও টিউবলাইট সিনেমায় অভিনয় করেছেন চীনা অভিনেত্রী ঝু ঝু ও শিশুশিল্পী মার্টিন রে তাঙ্গু। এ সিনেমায় অতিথি চরিত্রে রয়েছেন শাহরুখ খান। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ জুন মুক্তি পাবে সিনেমাটি।