ঢাকাSaturday , 27 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাইগারের সঙ্গে জুটি বাঁধছেন দিশা

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেমের গুঞ্জন নতুন নয়। তারা প্রেমের সম্পর্কের কথা স্বীকার না করলেও তাদের জুটি হিসেবে সবাই জানেন। রিয়েল লাইফের পর এবার রিল লাইফে জুটি বাঁধছেন তারা। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাঘি সিনেমার সিক্যুয়েল তৈরি করছেন নির্মাতারা। এ সিনেমাতেই টাইগারের সঙ্গে জুটি বাঁধবেন দিশা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘বাঘি সিনেমায় দিশার অভিনয়ের কথা ছিল, কিন্তু তার পরিবর্তে শ্রদ্ধা কাপুরকে নেয়া হয়। এবার একই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বাঘি-টু সিনেমায় দিশাকে নিচ্ছেন। ভাগ্যে ছিল, তিনি এ টিমের সঙ্গে কাজ করবেন।’
এছাড়া ধর্মা প্রোডাকশনেরস্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে দিশার অভিনয়ের কথা শোনা যাচ্ছে। এছাড়া সিনেমাটিতে নায়িকা হিসেবে সাইফ কন্যা সারারও অভিনয় করার গুঞ্জন চাউর হয়েছে। তবে এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো চূড়ান্ত ঘোষণা দেয়া হয়নি।
এর আগে শোনা গিয়েছিল, বাঘি-টু সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করবেন কৃতি স্যানন। হিরোপান্তি সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। তবে পরবর্তীতে কৃতি জানান, বাঘি-টু সিনেমায় অভিনয় করছেন না তিনি।
রোমান্টিক-অ্যাকশন-ড্রামা ঘরানার বাঘি সিনেমাটি পরিচালনা করেছিলেন সাব্বির খান। বাঘি-টু সিনেমাটি পরিচালনা করবেন কোরিওগ্রাফার-পরিচালক আহমেদ খান। আগামী জুলাইয়ে সিনেমার শুটিং শুরু হবে।