ঢাকাSaturday , 27 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের যমজ সন্তানের মা হচ্ছেন সেলিনা জেটলি

Link Copied!

বিনোদন ডেস্ক : ফের মা হচ্ছেন নো এন্ট্রি, গোলমাল রিটার্নস খ্যাত বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। আগামী অক্টোবরে মা হবেন এ অভিনেত্রী। এবারো যজম সন্তানের মা হচ্ছেন তিনি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
আনন্দের হলেও প্রাথমিকভাবে যমজ সন্তানের মা হওয়ার খবরটি শুনে আশ্চর্য হয়েছিলেন সেলিনা। এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘চিকিৎসক আল্ট্রাসনোগ্রাফি করেন এবং পিটার যখন চিকিৎসককে বলেন, এবারো কি যমজ সন্তান হচ্ছে! চিকিৎসক হ্যাঁ বলেন এবং আমরা দুজনই আশ্চর্য হয়ে যাই।’
তিনি আরো বলেন, ‘আমরা খুবই আনন্দিত হয়েছিলাম কারণ প্রথমেই আমাদের মনে যে বিষয়টি এসেছে তাহলো, আমরা বিশেষ কেউ। আমরা সৃষ্টিকর্তাকে ভয় করি এবং সৃষ্টিকর্তা বিশেষ কাউকেই একাধিক সন্তানের বাবা-মা হওয়ার জন্য বেছে নেন।’
বর্তমানে দুবাই রয়েছেন সেলিনা। হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেছেন তিনি। ২০১২ সালে যমজ সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। যমজ সন্তানের নাম রাখেন উইন্সটন এবং ভিরাজ।
বর্তমানে একটি বিজ্ঞাপনের কাজ করছেন তিনি। খুব শিগগির বিজ্ঞাপনটির শুটিংয়ের জন্য ভারতে আসবেন তিনি। পাশাপাশি একটি বই লিখছেন তিনি। আগামী বছর বাজারে আসবে বইটি।