ঢাকাSaturday , 27 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাম্পাওলিই আর্জেন্টিনার কোচ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : হোর্হে সাম্পাওলি আর্জেন্টিনার কোচ হচ্ছেন, এমন গুঞ্জন জোরালো হয়েছিল আগেই। কাল সেভিয়ার বিবৃতির পর থাকল না আর কোনো সংশয়।
স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘হোর্হে সাম্পাওলির ব্যাপারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও সেভিয়া একটি সমঝোতায় পৌঁছেছে। সমঝোতায় এখন শুধু সম্পৃক্ত দলিল প্রস্তুত করা ও উপস্থাপন বাকি। সেগুলোও আগামী বৃহস্পতিবার ১ জুনের মধ্যে হয়ে যাবে।’
সেভিয়ার সঙ্গে আরো এক বছরের চুক্তি ছিল সাম্পাওলির। তার আগেই যেহেতু তিনি সেভিয়া ছেড়ে আর্জেন্টিনার দায়িত্ব নিচ্ছেন, এ জন্য ‘রিলিজ ক্লজ’ অনুযায়ী এএফএর সেভিয়াকে মোটা অঙ্কের অর্থ দিতে হচ্ছে। তবে পরিমাণটা কত, সেটা জানা যায়নি।
বিশ্বকাপ বাছাইপর্বে দলের বাজে পারফরম্যান্সের জন্য গত ১১ এপ্রিল এদগার্দো বাউজাকে বহিষ্কার করে এএফএ। বাউজার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ৫৭ বছর বয়সি সাম্পাওলি। জুনে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে দায়িত্ব শুরু হতে যাচ্ছে তার।
সাম্পাওলি এর আগে চিলির কোচ ছিলেন। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত চিলির দায়িত্ব পালন করে তিনি সেভিয়ায় যোগ দেন। তার অধীনেই আর্জেন্টিনাকে হারিয়ে ২০১৫ কোপা আমেরিকা জিতেছিল চিলি।