ঢাকাWednesday , 24 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে রোববার থেকে ৪০ দিনের ছুটি শুরু

Link Copied!

জাবি সংবাদদাতা : আগামী ২৮ মে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গ্রীষ্মকালীন, রমজান, পবিত্র জুমাতুল বিদা, শব-ই-কদর ও ঈদুল-ফিতর উপলক্ষে ৪০ দিনের ছুটি শুরু হচ্ছে। ছুটি শেষ হবে ৬ জুলাই। বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন। ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
গ্রীষ্মকালীন ছুটির মধ্যে ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত অফিস বন্ধ থাকবে। এ ছাড়া গ্রীষ্মকালীন ছুটির সময় কোনো বিভাগ প্রয়োজন মনে করলে যেকোনো পর্বের পরীক্ষা গ্রহণ করতে পারবে। তবে ২৮ মে ছুটি শুরু হলেও ২৬ ও ২৭ মে (শুক্রবার ও শনিবার) বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। একই কারণে উক্ত ছুটি ৬ জুলাই শেষ হলেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ৯ জুলাই।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রীষ্মকালীন ছুটিতে যদি কোনো বিভাগ ক্লাস নেয় সেক্ষেত্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে নিতে হবে।