ঢাকাWednesday , 24 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরে বিয়ের পিঁড়িতে সামান্থা

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। চলতি বছরের অক্টোবরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই জুটি। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে কিন্তু এখনো ভেন্যু ঠিক হয়নি। এ প্রসঙ্গে নাগা চৈতন্য বলেন, ‘সব কিছু চূড়ান্ত হওয়ার পর বিয়ের সব কিছু আনুষ্ঠানিকভাবে জানাব। কিন্তু আমাদের ঐতিহ্য ও পারিবারিক ঐতিহ্য মেনেই আগামী অক্টোবরে বিয়ের আয়োজন করব।’ তবে শোনা যাচ্ছে, বালিতে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হবে।
নাগা-সামান্থার প্রেমের গুঞ্জন অনেক দিন উড়েছে। এরপর গত বছর সেপ্টেম্বরে তাদের প্রেমের কথা ভারতীয় সংবাদমাধ্যমে স্বীকার করেন সামান্থা। গত ২৯ জানুয়ারি পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেন এই জুটি।
গৌতম বাসুদেব মেননের তেলেগু রোমান্টিক-ড্রামা ইয়ে মায়া চেসাভ সিনেমার সেটে প্রথম দেখা হয় চৈতন্য এবং সামান্থার। এরপর অটোনগর সুরিয়া এবং মানাম সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। গত বছর বেশ ভালোই কেটেছে এ জুটির। তাদের প্রায় সব সিনেমা বক্স অফিস হিট ছিল। বিশেষ করে সামান্থার চারটি সিনেমা মুক্তি পেয়েছে এবং প্রত্যেকটিই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।