ঢাকাWednesday , 24 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপ্রাপ্তবয়স্ক আলিয়া!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। নায়িকা চরিত্রে অভিনয় করে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি। বয়স ২৪ পার হলেও চেহারায় এখনো কিশোরী সুলভ ভাবটা রয়েই গেছে। এ কারণে অনেক ভক্ত পেলেও অসুবিধাতেও পড়তে হয় এ অভিনেত্রীকে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে আলিয়া ভাট জানান, লন্ডনে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে একটি বারে ঢুকতে গেলে বাধার মুখে পড়তে হয় এ অভিনেত্রী। অপ্রাপ্তবয়স্ক বলে তাকে বারে ঢুকতে দেওয়া হয়নি। নিজেকে প্রাপ্তবয়স্ক প্রমাণ করতে পরিচয় পত্রও দেখিয়েছেন ডিয়ার জিন্দেগি অভিনেত্রী। তাতেও কাজ হয়নি। কারণ তারা ভেবেছিল এটি নকল পরিচয় পত্র।
এরই মধ্যে বক্স অফিসে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন আলিয়া ভাট। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বদ্রিনাথ কি দুলহানিয়া ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করে। এছাড়া টু সেস্টস, উড়তা পাঞ্জাব, ডিয়ার জিন্দেগি সিনেমায় তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
আলিয়া ভাট অভিনীত পরবর্তী সিনেমা ড্রাগন। এতে তার বিপরীতে অভিনয় করবেন রণবীর কাপুর। প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে এ জুটিকে। এতে অমিতাভ বচ্চনকেও দেখা যাবে।