ঢাকাWednesday , 24 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাল গালিচায় সোনমের দ্যুতি

Link Copied!

বিনোদন ডেস্ক : দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর কানে চলছে বিশ্বের অন্যতম সম্মানজনক কান চলচ্চিত্র উৎসব। ৭০তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গত ১৭ মে। তবে বলিউডের ‘ফ্যাশনিস্তা’খ্যাত অভিনেত্রী সোনম এবারের আসরে লাল গালিচায় পা রাখেন ২১ মে।
বিখ্যাত প্রসাধন প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হয়ে লাল গালিচায় হেঁটেছেন সোনম কাপুর। এর আগে একই ব্র্যান্ডের প্রতিনিধি হয়ে এ উৎসবের লাল গালিচায় পা রাখেন দীপিকা পাড়ুকোন ও ঐশ্বরিয়া রাই বচ্চন।
এবারের লাল গালিচায় এলি সাবের ডিজাইনে তৈরি গোলাপী রঙের গাউন পরেছিলেন সোনম কাপুর। পাশাপাশি কান ও হাতে ছিল অলংকার। রাজকীয়ভাবে লাল গালিচায় প্রবেশ করেন তিনি। কান উৎসবের ফটোশুটে তার ছবি খুব একটা নজর না কাড়লেও লাল গালিচায় সোনমকে দেখে অভিভূত সবাই। কানের লাল গালিচায় নিজের রূপের দ্যুতি ছড়িয়েছেন সোনম।
লরিয়েলের প্রতিনিধি হয়ে দুই দিন লাল গালিচায় পা রাখেন এ ব্র্যান্ডের ভারতীয় প্রতিনিধিরা। ২২ মে আবারো লাল গালিচায় হাঁটবেন সোনম। এর আগে গত ১৭ ও ১৮ মে দীপিকা পাড়ুকোন এবং ১৯ ও ২০ মে ঐশ্বরিয়া রাই বচ্চন লাল গালিচায় হাঁটেন।