ঢাকাWednesday , 24 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক বছরের জন্য নিয়োগ পাচ্ছেন ওর্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জাতীয় ফুটবল দলে এক বছরের জন্য নিয়োগ পাচ্ছেন অ্যান্ডু ওর্ড। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির জরুরি সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ডু ওর্ডের সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। তবে ৩১ মে এর মধ্যে তার সঙ্গে চুক্তিটা সেরে ফেলতে আগ্রহী বাফুফে। আগামী জুনের প্রথম সপ্তাহে তার হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। ওর্ডের কোচিং ক্যারিয়ার শুরু ২০১০ সালে থাইল্যান্ডের ক্লাব বেক তেরো সাসানার কোচ হিসেবে। ২০১২ সালে দায়িত্ব নেন থাইল্যান্ডেরই আরেক ক্লাব মুয়াং থং ইউনাইটেডের ‘বি দলের।
২০১৩ সাল থেকে ওর্ড সহকারী কোচ হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ায় ‘এ’ লিগের পার্থ গ্লোরি দলের সঙ্গে। খেলোয়াড়ী জীবনে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে দুটি সেমি প্রফেশনাল ক্লাবে খেলেন তিনি। বাংলাদেশের কোচ হওয়ার মধ্য দিয়ে এই প্রথম জাতীয় দলের দায়িত্ব পেলেন ওর্ড।