ঢাকাTuesday , 23 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইফ কন্যার বিকিনি ছবি ভাইরাল

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। বলিউডে এখনো অভিষেক না হলেও নানা কারণে আলোচনায় থাকেন তিনি।  এর আগে প্রেমের সম্পর্ক ও পার্টির ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। এবার সারা আলীর বিকিন পরিহিত ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা-কালো ডোরাকাটা বিকিনি পরে টেলিভিশন প্রযোজক বিকাশ গুপ্তার সঙ্গে দাঁড়িয়ে আছেন সারা। ছবিতে বেশ আবেদনময়ীরূপে ক্যামেরাবন্দি হয়েছেন সারা। ছবিটি শেয়ার করেন বিকাশ। কিন্তু শেয়ার করার পর তা মুছেও ফেলেন তিনি। ধারণা করা হচ্ছে, সারা কোনো বিতর্ক চায় না বলেই ছবিটি মুছে ফেলেছেন বিকাশ।
সম্প্রতি শোনা যায়, সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সারা আলী খান। আর এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হবে তার। নাম ঠিক না হওয়া এ সিনেমার শুটিং চলতি বছরের নভেম্বরে শুরু হবে বলে জানা গেছে।
এর আগে শোনা গিয়েছিল, করন জোহরের প্রযোজনায় স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করবেন সারা। কিন্তু পরবর্তীতে জানা যায়, একাধিক নায়িকা রয়েছে এমন সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করতে চান না সারা।