ঢাকাTuesday , 23 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিকিনিতে প্রিয়াঙ্কার লজ্জা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও জনপ্রিয় মুখ তিনি। প্রিয়াঙ্কার পরবর্তী সিনেমা ‘বেওয়াচ। এর প্রচারে কিছুদিন আগে মিয়ামিতে গিয়েছিলেন তিনি। সেখানে বিকিনি পরে সমুদ্রে নেমেছিলেন এই অভিনেত্রী। আর সেই ছবি প্রকাশ্যে আসার পর ওয়েব দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছিল। কিন্তু বিকিনিতে প্রিয়াঙ্কা লজ্জাবোধ করেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রিয়াঙ্কা বলেন, ‘সে দিন বিচে যাওয়ার আগে যখন সুইমস্যুট পরে নিজেকে আয়নায় দেখেছিলাম বুঝতে পারছিলাম বেশ আবেদনময়ী লাগছে। কিন্তু যখন বিচে গেলাম তখন আবার আলাদা গল্প। কারণ একটু লজ্জাই লাগছিল।’
লজ্জা পেলেও সুইমস্যুট পরে বিচে ঘুরতে ভালো লেগেছে বলেও জানান এই অভিনেত্রী।
‘বেওয়াচ’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হবে প্রিয়াঙ্কা চোপড়ার। এতে ডোয়াইন জনসনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি। আগামী ২৫ মে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া অ্যা কিড লাইক জেক শিরোনামের হলিউডের আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে অমল নামের সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা।