ঢাকাMonday , 22 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসির রেকর্ড ছুঁলেন রোনালদো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মালাগার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে রিয়াল মাদ্রিদের লিগ শিরোপা জয়ের মঞ্চ সাজিয়ে দিয়েছেন। ক্রিস্টিয়ানো রোনালদো সেই গোলেই ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক। লা লিগায় রেকর্ড টানা আট মৌসুমে কমপক্ষে ২৫ গোল করলেন রোনালদো। এতদিন রেকর্ডটা ছিল লিওনেল মেসির একার। এবার বার্সা ফরোয়ার্ডের রেকর্ডে ভাগ বসালেন রিয়াল ফরোয়ার্ড।
২০০৯-১০ থেকে লিগে প্রতিটা মৌসুমেই কমপক্ষে ২৫ গোল করেছেন মেসি। আছে এক মৌসুমে ৫০ গোলের রেকর্ডও। একই মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া রোনালদোও টানা আট মৌসুমে করেলন কমপক্ষে ২৫ গোল। এবারের লিগে রোনালদোর গোল ঠিক ২৫টিই। ৩৭ গোল করে এবার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন অবশ্য মেসি।