ঢাকাSunday , 21 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মা হলেন লিসা হেইডন

Link Copied!

বিনোদন ডেস্ক : মা হলেন হাউসফুল-থ্রি সিনেমা খ্যাত অভিনেত্রী লিসা হেইডন। একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে খবরটি নিজেই জানিয়েছেন এ মডেল-অভিনেত্রী। ছেলেকে কোলে নিয়ে স্বামীর পাশে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিসা জানান, গত ১৭ মে তার সন্তানের জন্ম হয়েছে। এ অভিনেত্রী ছেলের নাম রেখেছেন জ্যাক লালভানি।
গত বছর ২৯ অক্টোবর বয়ফ্রেন্ড দিনো লালাভানিকে বিয়ে করেন লিসা। দিনো লালভানি পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা গুল্লু লালভানির ছেলে। অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন তারা। বিয়ের কয়েকদিন পরেই লিসার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেলেও বিষয়টি নিয়ে চুপ ছিলেন তিনি। অবশেষে গত ১২ জানুয়ারি ইনস্টাগ্রামে বিকিনি পরে বেবি বাম্পসহ একটি ছবি পোস্ট করে মা হওয়ার খবরটি ভক্তদের জানিয়েছিলেন লিসা।