ঢাকাSunday , 21 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক স্ত্রীকে কাছে টানতে হৃতিকের উপহার

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত দম্পতিদের একটি হৃতিক রোশান ও সুজান খান। দুই বছরের বেশি সময় হলো তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। কিন্তু সাবেক স্ত্রীর সঙ্গে এখনো হৃতিকের সুসম্পর্ক বজায় রয়েছে। প্রায়ই তাদের বিভিন্ন পার্টিতে অথবা সন্তানদের নিয়ে ছুটি কাটাতে দেখা যায়। এমনকি তাদের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে অনেকেই ধারণা করেন, আবারো পুরোনো সম্পর্কে ফিরছেন হৃতিক-সুজান।
হৃতিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সন্তানদের নিয়ে মুম্বাইয়ের আন্ধেরির একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন সুজান। এবার সন্তানদের নিয়ে নতুন ঠিকানায় উঠতে যাচ্ছেন তিনি। সাবেক স্ত্রীকে কাছে টানতে তাকে একটি অ্যাপার্টমেন্ট উপহার দিচ্ছেন হৃতিক। অ্যাপার্টমেন্টটি এ অভিনেতার বাড়ি থেকে মাত্র ১৫ মিনিটের পথ।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘যদিও তাদের বিচ্ছেদ হয়েছে, হৃতিকের প্রধান চিন্তা থাকে কী করলে সাবেক স্ত্রী ও দুই সন্তানের ভালো হয়। তিনি যে অ্যাপার্টমেন্টটি কিনেছেন তা জুহুতে অবস্থিত এবং তার বাড়ি থেকে মাত্র ১৫ মিনিটের পথ। সুজান ও হৃতিকের বাবা-মাও এর খুব কাছেই থাকেন।’
২০০০ সালের ২০ ডিসেম্বর হৃতিক-সুজানের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান হৃহান ও হৃদান। ২০১৩ সাল থেকে আলাদা থাকতেন হৃতিক-সুজান। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।