ঢাকাSunday , 21 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিয়াঙ্কার প্রশংসায় ক্যারোলিন

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রশংসা করলেন আমেরিকান প্রযোজক ক্যারোলিন ওয়াটারলো। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে প্রশংসা করেন তিনি। সাক্ষাতকারে প্রিয়াঙ্কা সম্পর্কে জানতে চাইলে ক্যারোলিন বলেন, ‘আমেরিকার মানুষ প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেছেন। সে অনেক ভালো।’
৮৯তম অস্কার আসরে সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার পেয়েছে ওজে: মেড ইন আমেরিকা । ওজে সিম্পসনের জীবন নিয়ে নির্মিত হয়েছে এই তথ্যচিত্র। এই তথ্যচিত্রের প্রযোজক ক্যারোলিন ওয়াটারলো। এবিসি চ্যানেলের কোয়ান্টিকো টিভি সিরিজে অভিনয় করে হলিউডে পরিচিতি পান প্রিয়াঙ্কা।
কোয়ান্টিকো টিভি সিরিজে প্রথম ও দ্বিতীয় সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী। দ্বিতীয় সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে কিছুদিন আগে সমালোচনার মুখে পড়েন তিনি। কোয়ান্টিকো এর তৃতীয় সিরিজেও কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা।
বর্তমানে বেওয়াচ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। এ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হবে এই অভিনেত্রীর। এতে ডোয়াইন জনসনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি। আগামী ২৫ মে মুক্তি পাবে সিনেমাটি।
এ ছাড়া অ্যা কিড লাইক জেক শিরোনামের হলিউডের আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে অমল নামের সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।