ঢাকাSaturday , 20 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার বিপক্ষে নেই নেইমার, মার্সেলো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জুনে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে না সুপারস্টার নেইমারকে। বার্সেলোনার এ ফরোয়ার্ডকে ম্যাচগুলোতে বিশ্রাম দেওয়া হয়েছে। নিশ্চিত করেছেন কোচ তিতে। ২০১৩ সালের পর এবারই প্রথম বিশ্রাম পেলেন নেইমার।
শুধু নেইমার নন লিভারপুলের তারকা খেলোয়াড় ফিরমিনোকেও স্কোয়াডের বাইরে রেখেছেন। ফিরমিনোর পেশিতে টান পড়ায় তাকে নেওয়া হয়নি। এছাড়া মারকুইনহোস, মিরান্ডা, মার্সেলো ও দানি আলভেসও দুই ফ্রেন্ডলি ম্যাচে থাকবেন না। প্রথমবারের মতো প্রাক্তন বিশ্বচ্যাম্পিনদের দলে ডাক পেয়েছেন মোনাকোর সেন্টার ব্যাক জেমারসন ও করিনথিয়ান্স মিড ফিল্ডার রডরিজুনিহো। এছাড়া শাখতারের স্ট্রাইকার টাইসনকেও দলে নিয়েছেন তিতে।
ব্রাজিলের কোচ চমক দিয়েছেন ডিফেন্ডার ডেভিড লুইসকে দলে এনে। শুধু লুইস না গ্যাবরিয়েলকেও দলে সুযোগ তৈরি করে দিয়েছেন তিতে। ম্যানচেস্টার সিটির এ ফুটবলার দুই মাস পর মাঠে ফিরতে যাচ্ছেন। আগামী ৯ জুন আর্জেন্টিনার বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। চারদিন পর একই ভেন্যুতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।