ঢাকাSaturday , 20 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাদের মেজাজ ফরটি নাইন

Link Copied!

বিনোদন ডেস্ক : ঘুম ভাঙেনি মোশাররফ করিমের। সকাল সকাল ঘুম থেকে উঠেই ডাকাডাকি করছেন স্ত্রী আনিকা কবির শখ। শুধু ডাকছেন না মেজাজ হারিয়ে চিল্লাচ্ছেনও। বিরক্তি নিয়ে চোখ খোলেন মোশাররফ। বিরক্তির চিহ্ন দুজনের চোখেমুখে। এমনটাই দেখা যায় মিলন ভট্টাচার্য পরিচালিত একটি নাটকের দৃশ্যে।
এ প্রসঙ্গে কথা হয় মিলন ভট্টাচার্যের সঙ্গে। তিনি জানান, এটি ‘মেজাজ ফরটি নাইন’ নাটকের পার্ট টু এর দৃশ্য। নাটকটি রচনা করেছেন হামেদ হাসান নোমান। গত ঈদে নাটকটির প্রথম অংশ প্রচারিত হয়। দর্শকপ্রিয়তার কথা ভেবেই এবার নির্মিত হয়েছে এর পার্ট টু।
নাটকের গল্প প্রসঙ্গে মিলন ভট্টাচার্য বলেন, ‘নাটকটির পার্ট ওয়ান শেষ হয়েছিল শখ ও মোশাররফ করিমের বিয়ের মাধ্যমে। এবার পার্ট টু-তে তাদের সংসার জীবন তুলে ধরা হয়েছে। এতে দেখা যাবে- মোশাররফ করিম কথায় কথায় খেপে যান কিন্তু তা প্রকাশ করতে পারেন না। যার ওপর খেপে যান সেই ব্যক্তির প্রতি মনে মনে নিজের রাগ ঢালেন।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- নূর আলম নয়ন, সাদিকা জাহান, শিহাব পারভেজসহ অনেকে। গত ১৫-১৬ মে নগরীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল ফিতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলেও জানান এই নির্মাতা।