ঢাকাFriday , 19 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবিসি চ্যানেলের ‘কোয়ান্টিকো’টিভি সিরিজে অভিনয় করে হলিউডে পরিচিতি পান তিনি।
‘কোয়ান্টিকো’ টিভি সিরিজে প্রথম ও দ্বিতীয় সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী। দ্বিতীয় সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে কিছুদিন আগে সমালোচনার মুখে পড়েন তিনি। এবার তৃতীয় সিরিজে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। প্রিয়াঙ্কা তার ভেরিফাইড মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ তথ্য জানান।
প্রিয়াঙ্কা টুইটে লিখেন, ‘কোয়ান্টিকো টিভি সিরিজের দ্বিতীয় সিজনে সঙ্গে থাকার জন্য আমার লাভলি ভক্তদের ধন্যবাদ। ধন্যবাদ তাদের ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য। পরের অংশেও দেখা হবে। আমি খুবই উচ্ছ্বসিত কোয়ান্টিকোর তৃতীয় সিরিজে নেওয়ার জন্য। যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। অ্যালেক্স প্যারিস খুব শিগগির ফিরে আসছেন।’
বর্তমানে ‘বেওয়াচ’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া।এ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হবে এই অভিনেত্রীর। এতে ডোয়াইন জনসনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তিনি। আগামী ২৫ মে মুক্তি পাবে সিনেমাটি।
এ ছাড়া অ্যা কিড লাইক জেক শিরোনামের হলিউডের আরেকটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এতে অমল নামের সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।