ঢাকাFriday , 19 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পান্ডের জায়গায় কার্তিক

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন মনিশ পান্ডে। তার জায়গায় দলে এসেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ কার্তিক।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের এলিমিনেটর ম্যাচের আগে বুধবার কলকাতার অনুশীলনের সময় চোট পান পান্ডে। বাঁ সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন তিনি।
৭১টি ওয়ানডে খেলা কার্তিক ভারতের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৪ এশিয়া কাপে। ২০১৩ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির ভারতীয় দলে ছিলেন তিনি। যেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের কারণেই ভারতীয় দলে ফিরলেন কার্তিক। ২০১৬-১৭ রঞ্জি ট্রফিতে তিনি ৫৪.১৫ গড়ে করেন ৭০৪ রান। ৫০ ওভারের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফি ও দেওহার ট্রফি মিলে ৮৫.৪০ গড়ে করেন ৮৫৪ রান। এবারের আইপিএলে ছিলেন গুজরাট লায়ন্সের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৬১ রান)।