ঢাকাThursday , 18 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অতীত নিয়ে ভাবি না : শুভশ্রী

Link Copied!

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন তিনি। কিন্তু শেষটা ভালো ছিল না এই জুটির। অনেক তিক্ততার মধ্য দিয়ে বিচ্ছেদ হয় তাদের। তবে সব তিক্ততা ভুলে ২০১৬ সালের শেষের দিকে ‘ধূমকেতু’ সিনেমায় দীর্ঘ চার বছর পর জুটি বাঁধেন তারা।
এদিকে শুভশ্রী নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। অন্যদিকে রুক্মিনির সঙ্গে প্রেম করছেন দেব। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শুভশ্রী। দীর্ঘ আলাপচারিতায় প্রসঙ্গক্রমে উঠে আসে দেব। জানতে চাওয়া হয় দেবের সঙ্গে তার সম্পর্কের কথা। জবাবে শুভশ্রী বলেন, ‘আমাদের সম্পর্ক স্বাভাবিক। তবে অতীত নিয়ে ভাবনা-চিন্তা করার সময় নেই। প্লিজ! দেব কাজ পাগল মানুষ। ও কাজ ছাড়া আর কিছু বোঝে না। দেব ‘চ্যাম্প’ সিনেমায় ভালো কাজ করেছে।’
বস টু’ সিনেমায় জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শুভশ্রী। ‘বস টু’ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। সিনেমাটি নির্মাণ করছেন ওপার বাংলার নির্মাতা বাবা যাদব। ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।