ঢাকাThursday , 18 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর জোড়া রেকর্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জোড়া গোল করে বুধবার রাতে সেল্টা ডি ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বড় মঞ্চে সাফল্যের দিনে জোড়া রেকর্ড গড়েছেন সিআর সেভেন। পর্তুগিজ ফরোয়ার্ড লস ব্লাঙ্কোসদের হয়ে ২০০ লিগ ম্যাচ জয়ের রেকর্ড ছুঁয়েছেন। পাশাপাশি ইউরোপিয়ান লিগে সবথেকে বেশি গোলের নতুন রেকর্ড গড়েছেন রোনালদো।
আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদের প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোলের মাইলফলক ছোঁয়া রোনালদো বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে শুরুতেই দলকে এগিয়ে নেন। ১০ মিনিটে গোল করে ইউরোপিয়ান লিগে ২৬৭তম গোলের স্বাদ পান। ছাড়িয়ে যান ইংল্যান্ডের জিমি গ্রেভের করা ২৬৬ গোলের রেকর্ড।
এরপর ম্যাচের ৪৮তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো। রোনালদো ও জিমির পর ৩৬৫ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন গার্ড মুলার। লিওনেল মেসি গোল সংখ্যা ৩৪৬টি। সেরা পাঁচের অপর ফুটবলার স্টিভ ব্লুমার (৩১৭)।
এদিকে ২৬৪ ম্যাচে জয়ের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন রোনালদো। রিয়ালের হয়ে এখন পর্যন্ত লা লিগায় ২০০ বা এর বেশি ম্যাচ জিতেছেন আটজন। সবচেয়ে বেশি ৩৩৪টি ম্যাচ জিতেছেন প্রাক্তন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। রিয়ালের বিদেশি খেলোয়াড়দের মধ্যে রোনালদোর চেয়ে বেশি লিগ ম্যাচ জিতেছেন কেবল দুই ব্রাজিলিয়ান মার্সেলো (২১২) ও রবার্তো কার্লোস (২১১)।