ঢাকাThursday , 18 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হায়দরাবাদকে হারিয়ে এলিমিনেটর জিতল কলকাতা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আইপিএলে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে লেট নাইট শো-তে জিতল কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদকে বৃষ্টি আইনে ৭ উইকেটে হারিয়ে এলিমিনেটর ম্যাচ জিতল কেকেআর।
বেঙ্গালুরুর চিন্ময়স্বামী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তুলে হায়দরাবাদ। এরপর বৃষ্টি বাঁধা। বৃষ্টির জন্য কেকেআর-এর ব্যাটিং শুরু হয় প্রায় ৩ ঘন্টা পর। ডার্কওয়াথ লুইস নিয়মে কলকাতার লক্ষ্য দাঁড়ায় ৬ ওভারে ৪৮ রান।
৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কলকাতার লিন(৬), উথাপ্পা(১), পাঠান(০) আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর গৌতম গাম্ভীর ২টি ছক্কা এবং সমান চারের সাহায্যে ১৯ বলে ৩২ রান করে কেকেআরকে জয় এনে দেন। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শক্তিশালী মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। ওই ম্যাচ জিতলেই হায়দরাবাদে ফাইনালের টিকিট পাবে শাহরুখ খানের মালিকানাধীন দলটি।
গতকাল রাতে টস জিতে গতবারের চ্যাম্পিয়নদের ব্যাট করতে পাঠিয়েছিলেন গাম্ভীর। প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে পারেনি হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৮ রানই তোলেন তারা। শুরুতে নেমে ৩৫ বলে তার ৩৭ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলতে সক্ষম হন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
আর এক ওপেনার শিখর ধাওয়ান ১৩ বলে ১১ রানে প্যাভেলিয়নে ফেরেন। তিন নম্বরে নেমে উইলিয়ামসন আউট হন ২৪ রানে। যুবরাজের রান ৯। বিজয় শঙ্কর ভরসা দিতে শুরু করলেও আউট হন ১৭ বলে ২২ রান করে। নামন ওঝার ১৬ রান করেন।
কলকাতার হয়ে বল হাতে নাথান কুল্টার নাইল চার ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নেন। দুটো উইকেট নেন উমেশ যাদব। আর বোল্ট ও চাওলা একটি করে উইকেট নেন।