ঢাকাThursday , 18 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেকৃবির আবাসিক হলগুলোতে পানির সংকট

Link Copied!

শেকৃবি প্রতিনিধি : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে চলে আসা এ সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অনেক দিন ধরে এ সমস্যা চলছে আসছে। হল প্রভোস্টকে বিষয়টি জানানো হলেও স্থায়ীভাবে কোনো সমাধান হচ্ছে না।
এজন্য ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন। গত বুধবার নবাব সিরাজ-উদ-দৌলা হলে দুপুর বারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পানি সরবরাহ বন্ধ ছিল। একাধিক শিক্ষার্থী জানান, হলের পানির সংকট সমাধানে মাঝে মাঝে কাজ হয় কিন্তু স্থায়ী কোনো সমাধান এখনও হয়নি ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকৌশল বিভাগের প্রধান মো: আজিজুর রহমান বলেন, ‘হলগুলোতে পানির সংকট সমাধানে কাজ চলছে।’ ডেপুটি রেজিস্ট্রার মো: শাকিল চৌধুরী বলেন, ‘আমরা প্রকৌশল বিভাগকে পানির সমস্যা সমাধানের বিষয়ে চিঠি দিয়েছি কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’
এ বিষয়ে নবাব সিরাজ-উদ-দৌলা হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক ডক্টর মোহম্মদ ইসহাক বলেন, ‘হল ভবন সংস্কারের কাজ চলছে যা পানি সংকটের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি সংকট সমাধানে সকল ধরনের পদক্ষেপ আমি ইতিমধ্যে নিয়েছি। আশা করি খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।’