নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (কারাস)- এর উদ্যোগে ৮ দিনব্যাপী ‘রিসার্স রিডিং অ্যাডভান্সড মেথডলজি ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের পরিচালক অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ড. সালাম তরুণ গবেষকদের গবেষণায় অধিকতর মনোনিবেশ করার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষক ও এম.ফিল./পিএইচ.ডি গবেষণায় আগ্রহী ১৪ জন তরুণ গবেষক এই কোর্সে অংশ নিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক ও গবেষকগণ কোর্সটি পরিচালনা করবেন। এতে বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ২৮ মে সমাপনী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দিবেন।

