ঢাকাTuesday , 16 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বায়ার্নের চার বছরের রেকর্ড ভাঙল রিয়াল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখ ২০১৩-১৪ মৌসুমে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড গড়েছিল। সেবার তারা টানা ৬১টি ম্যাচে গোল করেছিল। গেল চার বছর ধরে তাদের এই রেকর্ড ভাঙতে পারেনি কেউ। অবশেষে আজ সোমবার বায়ার্ন মিউনিখের চার বছরের রেকর্ডটি ভেঙে দিয়েছে দারুণ ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ। সোমবার সেভিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ের মধ্য দিয়ে টানা ৬২ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
গেল টানা এক বছর ধরে প্রত্যেক ম্যাচে গোল করে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। ২০১৬ সালের ২৬ এপ্রিল সবশেষ তারা গোল করতে ব্যর্থ হয়েছিল। সেটা ছিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এরপর গেল ৬২ ম্যাচে গোল পাচ্ছে মাদ্রিদিস্তারা।
রিয়ালের সামনে এখন সুযোগ রয়েছে টানা ৬৫ ম্যাচে গোল করার। লা লিগায় তাদের আরো দুটি ম্যাচ রয়েছে। আর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল রয়েছে। লিগের বাকি দুটি ম্যাচ এবং ৩ জুন কার্ডিফে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করতে পারলে টানা ৬৫ ম্যাচে গোল করার রেকর্ড গড়ে মৌসুম শেষ করতে পারবে রোনালদো-বেল-বেনজেমারা।