ঢাকাTuesday , 16 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ নয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ২০১৭ সালের এইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এ ছাড়া রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নিজস্ব পদ্ধতিতে এইচএসসি ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ।