ঢাকাTuesday , 16 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধোনির ‘সেঞ্চুরি’

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আরেকটি মাইলফলক স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে আইপিএলে ডিসমিসালের সেঞ্চুরি করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তার আগে এই কীর্তি গড়েছিলেন দিনেশ কার্তিক। ধোনি মাইলফলকটা স্পর্শ করেন পরশু কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে রাইজিং পুনে সুপারজায়ান্টের গুরুত্বপূর্ণ ম্যাচে। ড্যানিয়েল ক্রিস্টিয়ানের বলে পাঞ্জাবের অক্ষর প্যাটেলের ক্যাচ গ্লাভসবন্দি করে ডিসমিসালের সেঞ্চুরি পূর্ণ করেন ধোনি।
আইপিএলে ১৫৭ ম্যাচে ধোনির ডিসমিসাল এখন ১০১টি। কার্তিকের ১৫২ ম্যাচে ১০৬টি। ধোনির মাইলফলক ছোঁয়ার দিনে পাঞ্জাবকে ৭৩ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটের জয়ে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করে পুনে।
এই নিয়ে আইপিএলের দশ আসরের নয়টিতেই প্লে-অফে খেলছেন ধোনি। প্রথম আট আসরে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন তিনি। আটবারই প্লে-অফ খেলেছিল চেন্নাই। গত আসরে ধোনির নেতৃত্বে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় পুনে। এবারের আসর শুরুর আগে তাকে সরিয়ে পুনের অধিনায়ক করা হয় স্টিভেন স্মিথকে।