ঢাকাTuesday , 16 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই গণধর্ষণের ঘটনা নাড়িয়ে দিল ভারতকে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি দুই গণধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছে ভারতের বিবেক। নির্মম এ দুই ঘটনার প্রথমটি পৈশাচিকতার দিক থেকে নিকৃষ্টতর। গণধর্ষণ, পরে হত্যা- বর্বরভাবে হত্যা। (হত্যা সব সময়ই বর্বর। কিন্তু বর্বরতার মাত্রা পশুবৃত্তির চূাঁড়ায় গিয়ে ঠেকেছে।)
গত সপ্তাহে হরিয়ানা রাজ্যের রোহটাক জেলায় ২৩ বছর বয়সি এক নারীকে গণধর্ষণ করে হত্যা করা হয়। পরে তার ছিন্নভিন্ন দেহ খুঁজে পাওয়া। পোস্ট মোর্টেম রিপোর্টে বলা হয়েছে, তার মাথার খুলি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। শনিবার গণধর্ষণের দ্বিতীয় ঘটনা ঘটে গুরুগাঁওয়ে। চলন্ত প্রাইভেটকারে নৃশংস ধর্ষণের শিকার হয় ২২ বছর বয়সি এক নারী।
অধিকারকর্মীদের দাবি, এ দুই ঘটনা জানিয়ে দিচ্ছে, ভারতে নারীরা নিরাপদ নয়। নারী নিরাপত্তায় আরো কঠোর আইন ও সামাজিক রক্ষাব্যুহ সৃষ্টির দাবি করেছেন তারা। রোহটাক জেলার ভিকটিমের পরিবার বাস করে সোনিপত জেলায়। ওই নারীর পচাগলা লাশের পাশে কুকুর ভিড়তে দেখে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ সুপার অশ্বিন শেনবি বিবিসিকে জানিয়েছেন, এ ঘটনায় তারা দুই সন্দেহভাজনকে আটক করেছে এবং তার অপরাধ স্বীকার করেছে। পোস্ট মোর্টেম রিপোর্টে বলা হয়েছে, তাকে ধর্ষণ করা হয় এবং মাথায় আঘাত পাওয়ার তার মৃত্যু হয়। গুরগাঁওয়ের ঘটনার বিষয়ে পুলিশের ডিস্ট্রিক্ট কমিশনার সুমিত কুমার জানিয়েছেন, শনিবার রাতে ওই নারীকে অপহরণের পর চলন্ত প্রাইভেটকারে ধর্ষণ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয় কিন্তু কিছু অগ্রগতি রয়েছে, যা গণমাধ্যমকে জানানো সম্ভব নয়।
২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে এক শিক্ষার্থীকে গণধর্ষণের পর এর বিরুদ্ধে ভারতজুড়ে ব্যাপক প্রচার-প্রাচারণা চালালেও বর্বর এসব ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। ভারতজুড়ে নারী ও শিশুদের ওপর যৌন নিপীড়নের ঘটনা ভূরি ভূরি।