ঢাকাTuesday , 16 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় বন্দীদের লাশ পোড়াতে চুল্লি বসিয়েছে সরকার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র দাবি করেছে, বন্দীদের হত্যার পর প্রমাণ লুকানোর জন্য রাজধানী দামেস্কের বাইরের একটি সামরিক কারাগারের ভেতরেই চুল্লি স্থাপন করেছে সিরিয়া সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য সম্পর্ক বিষয়ক অ্যাসিসটেন্ট সেক্রেটারি স্টুয়ার্ট জোনস বলেছেন, গত ছয় বছরে গৃহযুদ্ধে আসাদ সরকার হাজার হাজার বন্দীকে ফাঁসিতে ঝুলিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস বন্দীদের লাশ পুড়িয়ে ফেলতে এই চুল্লি ব্যবহার করা হতো।
সংবাদ সম্মেলনে স্যাটেলাইট থেকে পাওয়া চুল্লির ছবি দেখিয়ে তিনি বলেন, ‘আমরা এখন বিশ্বাস করি সিরিয়ার কর্তৃপক্ষ সিদনায়া কারাগারে বন্দী হত্যার প্রমাণ সরিয়ে ফেলার জন্য এই চুল্লি স্থাপন করেছিল।’ জোন্স বলেন, সেখানে নৃশংসতা চালানো হয়েছে এবং এটা হয়েছে রাশিয়া ও ইরানের নীরব সমর্থনে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছিল, সিদনায়া সামরিক কারাগারে প্রতি সপ্তাহে ২০ থেকে ৫০ জনের ফাঁসি দেওয়া হয়। গত চার বছরে কারাগারটিতে পাঁচ থেকে ১৩ হাজার লোককে ফাঁসিতে ঝোলানো হয়েছে। সিরিয়া সরকার অবশ্য এখনো যুক্তরাষ্ট্রের এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।