ঢাকাSunday , 14 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রভাসের নায়িকা ক্যাটরিনা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের ব্যস্ততম অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বর্তমানে সালমান খানের বিপরীতে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। এ ছাড়া আমির খানের থাগস অব হিন্দুস্তান সিনেমায় দেখা যাবে তাকে। রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জাগ্গা জাসুস সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি। শোনা যাচ্ছে, এবার বাহুবলিখ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে জুটিবদ্ধ হবেন ক্যাটরিনা।
বাহুবলি সিনেমার পর প্রভাসের নতুন সিনেমা সাহো। সায়েন্স ফিকশন, অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করবেন সুজিত। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি দেয়া হবে। এ সিনেমাটিতেই প্রভাসের সঙ্গে জুটি বাঁধবেন ক্যাটরিনা- প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটিতে বলা হয়েছে, প্রভাস ও সাহো সিনেমার নির্মাতারা নায়িকা চরিত্রে একজন বলিউড অভিনেত্রীকে নিতে চাইছেন। এ প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া, অ্যামি জ্যাকসনের সঙ্গে কথা বলেছেন তারা। তবে শেষ পর্যন্ত ক্যাটরিনাকে বেছে নিয়েছেন। নির্মাতারা মনে করছেন চরিত্রটির জন্য ক্যাটরিনাই উপযুক্ত।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন প্রভাস। ছুটি শেষে ফিরে সাহো সিনেমার শুটিং শুরু করবেন তিনি। তখনই নায়িকা কে হবেন সে বিষয়ে আনু্ষ্ঠানিক ঘোষণা দিবেন নির্মাতারা।