ঢাকাSunday , 14 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভবঘুরে মোশাররফ করিম

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার ভবঘুরে চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। অভিনেতা নির্মাতা কচি খন্দকার ঈদুল ফিতরের জন্য নির্মাণ করছেন ‘মানুষ/অমানুষ’ শিরোনামে একক নাটক। এতে ভবঘুরে চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। এ তথ্য জানান কচি খন্দকার।
নাটকের গল্প প্রসঙ্গে কচি খন্দকার বলেন, ‘পড়াশোনা শেষ করে হন্যে হয়ে চাকরি খোঁজে মোশাররফ করিম। কিন্তু চাকরি পায় না। পড়াশোনা শেষ হয়েছে প্রায় ৫ বছর। এ নিয়ে তার বাবা-মা বিরক্ত। এক পর্যায়ে তার মনে হয় এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। সে সিদ্ধান্ত নেয় পরিবার, সমাজসহ সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ঘুরে ঘুরে শুধু মানুষের কথা শুনবে। এভাবে অপরিচিত মানুষের সঙ্গে মিশতে শুরু করে সে। মানুষের মধ্যে ঢুকে যায়। এমনকি নিজের থাকা খাওয়ার খরচ অন্যের উপর চাপিয়ে দেয়। এক সময় তার উপলদ্ধি হয় জীবনের কোনো মূল্য নেই। সময় পার করাটাই মূখ্য।’
নাটকটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। এ ছাড়াও অভিনয় করছেন-আলভি আহমেদ, আফরোজা হোসেন, সিদ্দিক মাস্টারসহ অনেকে।  গত ১০ মে নগরীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়। শুক্রবারও সারাদিন উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে। ঈদুল ফিতরে বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন নির্মাতা।