ঢাকাSunday , 14 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়াল এখন বিশ্বের সেরা দল: সাম্পাওলি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও সেভিয়া। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ সেভিয়াকে আতিথ্য দেবে লস ব্লাঙ্কোসরা।
কয়েকদিন আগে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায়ও শিরোপার দৌড়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে রিয়াল। শক্তিশালী রিয়ালের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে তাদেরকে এই মুহুর্তে বিশ্বের সেরা দল বলে অ্যাখায়িত করেছেন সেভিয়া কোচ জর্জ সাম্পাওলি।
সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামার আগে সাম্পাওলি বলেন, ‘গত সপ্তাহের পারফরম্যান্স রিয়ালকে বেশ প্রভাবিত করতে পারে। তারা এখন খুবই ইতিবাচক মেজাজে রয়েছে। ঠিক এই মুহূর্তে রিয়াল বিশ্বের সেরা দল। লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য লড়ছে তারা। এই দলের বিপক্ষে বেশ ভালো একটি লড়াই হবে আমাদের। কোপা দেল’রের প্রথম লেগে মাদ্রিদে হেরেছিলাম আমরা। ওই ম্যাচ থেকে শিক্ষা নিতে চাই। আমরা তাদের বিপক্ষে শতভাগ দিতে চাই।’