ঢাকাSunday , 14 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নর্দার্ন স্টেট পার্কওয়েতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার ভোরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। ভোর ৫টার আগে পার্কওয়ের ৩১ নং এক্সিটের কাছে এ দুর্ঘটনার কিছুক্ষণ পরই নিউ ইয়র্কের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
পুলিশ জানিয়েছে, নিউ ইয়র্কের কুইন্সের জামাইকার বাসিন্দা রাইহান ইসলাম (২৮) হুন্ডা অ্যাকর্ড গাড়ি চালিয়ে পূর্ব দিকে যাচ্ছিলেন। তবে হঠাৎ করে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা খান। ঘটনাস্থলেই গাড়ির দুই যাত্রী মোহামেদ দ আলম (৬১) ও আতাউর আর দুলালকে (৩৪) মৃত ঘোষণা করা হয়। তারাও জামাইকার বাসিন্দা ছিলেন। রাইহানকে উইনথ্রপ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আল এ মোল্লা (৩৬) নামের অপর এক যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক। এই দুর্ঘটনা কেউ প্রত্যক্ষ করে থাকলে তাকে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।