ঢাকাSunday , 14 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিল্ক রোড প্রকল্পে ১২৪ বিলিয়ন ডলার দেবে চীন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : উচ্চাকাঙ্খী সিল্করোড প্রকল্পের বাস্তবায়নের জন্য ১২৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার সিল্ক রোড সম্মেলনের প্রথম দিনে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জিনপিং জানিয়েছেন, তার স্বপ্নের এই পরিকল্পনায় যোগদানের জন্য সবাই স্বাগত এবং বিশ্বের শান্তিু ও উন্নতির জন্য এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
২০১৩ সালে চীন বেল্ট অ্যান্ড রোড নামে একটি উন্নয়ন কৌশল ও কাঠামো পরিকল্পনা প্রকাশ করে। এতে চীনের সঙ্গে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ৬০টি দেশের যোগাযোগ ও সহযোগিতার উপর গুরুত্ত্ব দেওয়া হয়।
রোববার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জিনপিং বলেন, আমাদেরকে পরস্পরের সহযোগিতার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম চালু করতে হবে এবং একটি মুক্ত বাণিজ্যের বিশ্ব চালু ও তা ধরে রাখত হবে। তিনি বলেন, ‘আমাদের যৌথভাবে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে উন্মুক্ত সুবিধা ও উন্নয়ন, একটি ন্যায্য, সমান ও স্বচ্ছ আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত নিয়ম চালু থাকবে।’
নতুন সিল্ক রোডের জন্য যেসব খাত থেকে শি জিনপিং অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে রয়েছে-সিল্ক রোড ফান্ড থেকে অতিরিক্ত ১০০ বিলিয়ন ইউয়ান (চীনা মুদ্রা) সংগ্রহ, চীনা ডেভোলেপমেন্ট ব্যাংক থেকে ২৫০ বিলিয়ন ইউয়ান ঋণ, এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চীনা থেকে ১৩০ বিলিয়ন ইউয়ান ঋণ ইত্যাদি। চীনের আয়োজিত এই সামিটে ২৯ দেশের নেতারা অংশগ্রহণ করছেন। সোমবার সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।