ঢাকাSaturday , 13 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরবাজ-মালাইকার বিচ্ছেদ চূড়ান্ত

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। ১৯৯৮ সালে বিয়ে করেন তারা। দীর্ঘ ১৮ বছর পর গত বছর নভেম্বরে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন এ দম্পতি। এরপর থেকে তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন ছিল। বৃহস্পতিবার (১১ মে) তাদের বিচ্ছেদ মঞ্জুর করেছেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে আরো জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আরবাজ-মালাইকার সন্তান আরহান মায়ের কাছে থাকবে। তবে ইচ্ছে করলেই সন্তানকে দেখতে আসতে পারবেন আরবাজ। পুরো বিষয়টি সংবাদমাধ্যমটিতে নিশ্চিত করেছেন আরবাজ-মালাইকার আইনজীবী।
গত (১০ মে) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে একসঙ্গে পপ তারকা জাস্টিন বিবারের কনসার্ট দেখতে গিয়েছিলেন আরবাজ-মালাইকা। এমনকি কনসার্ট শেষ করে আরবাজের বাড়িতেও দেখা যায় মালাইকাকে। এর একদিন পরেই জানা গেল তাদের বিচ্ছেদের খবরটি।