ঢাকাSaturday , 13 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধীর ব্যাটিংয়ে ক্যারিবীয়দের জবাব

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ধৈর্য্যের পরিচয় দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ডোমিনিকো টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ধীর ব্যাটিংয়ে জবাব দিচ্ছে স্বাগতিক দলটি।
ইউনিস ও মিসবাহর বিদায়ী টেস্টের শেষটা ভালো ভাবেই শুরু করে পাকিস্তান। আজহার আলীর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৬ রানের বড় সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিং লাইনআপের বিপক্ষে মাটি কামড়ে আঁকড়ে থাকার চেষ্টা করছে ক্যারিবীয়রা।
ডোমিনিকো টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২১৮ রান। শেন ডাওরিচ ২০ ও জেসন হোল্ডার ১১ রানে অপরাজিত রয়েছেন। উইন্ডসর পার্কে শুক্রবার বিনা উইকেটে ১৪ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুটা ভালোই করেন ওপেনাররা। ৪৩ রান করতে ২৭ ওভার ব্যাটিং করেন ক্রেইগ ব্র্যাথওয়েইট ও কাইরন পাওয়েল। ৮২ বলে দুটি চারে ৩১ রান করা পাওয়েল ইয়াসির শাহর বলে ক্যাচ দেন আজহার আলিকে।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ইনিংসটা এসেছে রোস্টন চেজের কাছ থেকে। ১২৯ বল মোকাবেলা করে ৬০ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। এছাড়া ওপেনিংয়ে নেমে ব্রেথওয়েট ২৯ ও সাই হোপ সমান সংখ্যক রান করে সাজঘরে ফেরেন। ১৭ রান করেন হেটমেয়ার।
বল হাতে পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ সর্বোচ্চ ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান মোহাম্মদ আব্বাস ও আজহার আলী।