ঢাকাSaturday , 13 May 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাল কার্ডে ফাইনাল শেষ বেইলির

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইউরোপা লিগে সেল্টা ভিগোর বিপক্ষে সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়। তবে প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় ফাইনালের টিকিট পেয়েছে রেড ডেভিলসরা।
ফাইনালে উঠার লড়াইয়ে বৃহস্পতিবার লাল কার্ড দেখেন ম্যানইউর ডিফেন্ডার এরিক বেইলি। সদ্য পাওয়া এ লাল কার্ডের জন্য আয়াক্সের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে খেলতে পারবেন না আইভরি কোস্টের এ ডিফেন্ডার।
সেল্টার বিপক্ষে লাল কার্ড দেখায় ইউরোপায় দুইটি ম্যাচ খেলতে পারবেন না বেইলি। ফলে আয়াক্সে বিপক্ষে ফাইনালের পর আগামী মৌসুমের প্রথম ম্যাচেও মাঠের বাইরে থাকতে হবে তাকে। আইভরি কোস্টের এ ডিফেন্ডারকে হারানো হতাশাটা আরও বাড়তে পারে ম্যানইউ কোচ হোসে মরিনহোর। ইতিমধ্যেই ফসু মেনশহ, মার্কোস রোহো, লুক শো ম্যানইউ শিবিরের বাইরে রয়েছেন। তবে রেড ডেভিলসদের জন্য আশার কথা হচ্ছে ইনজুরি থেকে ফিরছেন ফিল জোন্স ও ক্রিস স্মলিংয়ের মতো ডিফেন্ডাররা।